| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসুতে ব্রেইল ভোট দিয়ে উচ্ছ্বসিত ফারুক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ০৭:৩৬:৪৩:পূর্বাহ্ন  |  ১৩৩৪১৮০ বার পঠিত
ডাকসুতে ব্রেইল ভোট দিয়ে উচ্ছ্বসিত ফারুক
ছবির ক্যাপশন: উদয়ন স্কুল কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ফারুক হাওলাদার।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক হাওলাদার।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতে ভোট দেন ফারুক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তাঁর চমৎকার এক অভিজ্ঞতা হয়েছে। জাতীয় নির্বাচনেও ব্রেইল পদ্ধতি চালু করা হবে বলে প্রত্যাশা করেন তিনি।

ফারুক হাওলাদার দুই চোখে দেখতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, আজ তিনি অনেক খুশি। কারণ, যে পদ্ধতিতে প্রথম শ্রেণি থেকে তিনি এ পর্যন্ত পড়ালেখা করেছেন, সেই ব্রেইল পদ্ধতিতেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। এ জন্য ডাকসু কর্তৃপক্ষ এবং এটা নিয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আজ সকাল আটটা থেকে আটটি ভোটকেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪