| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১১৭১৩৪ বার পঠিত
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে
ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৮ মে) তার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছেন, পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির

বিবৃতিতে জো বাইডেনের দপ্তর জানিয়েছে, গত সপ্তাহে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে৷ তখন পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি গোল আকৃতির অংশ ধরা পড়ে। পরে, শুক্রবার, চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রাস্ত। ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

তবে, চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

এই খবর প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টি ও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির নেতারা বাইডেনের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ মাধ্যমে এক পোস্টে বলেন, তিনি ও তার স্ত্রী মেলানিয়া বাইডেনের অসুস্থতার খবর শুনে অত্যন্ত ব্যথিত। তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন।

ডেমোক্রেট প্রতিনিধি রো খান্না এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, 'জো ও জিল সব সময় সংগ্রাম করেছেন। আমি নিশ্চিত, তারা সাহস ও মর্যাদার সঙ্গে এই চ্যালেঞ্জও জয় করবেন।'

এর আগে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও বয়স ও স্বাস্থ্যগত কারণে সরে দাঁড়াতে বাধ্য হন বাইডেন। তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪