রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সাতটি লাশ শনাক্ত করা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
রূপনগর থানার ওসি মোখলেছুর রহমান বুধবার (১৫ অক্টোবর) জানান,ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। যেগুলো শনাক্ত হয়েছে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখনও আরও দাবি নিয়ে অনেকেই আসছেন।”
তিনি আরও জানান, রাতে সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। হস্তান্তরের জন্য ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ হলে কার্যক্রম শুরু হবে। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আগুনে ১৬ জন নিহত হন এবং ৩ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
রিপোর্টার্স২৪/ঝুম