| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির আচরণ ‘মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো’: হাসনাত আবদুল্লাহ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০১:১৬:৪২:পূর্বাহ্ন  |  ১৮৯৪৩৮৮ বার পঠিত
ইসির আচরণ ‘মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো’: হাসনাত আবদুল্লাহ
ছবির ক্যাপশন: হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার্স২৪ ডেস্ক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, ইসির আচরণ ‘মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো’  । রোববার (১৯ অক্টোবর) প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখেছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। যতক্ষণ না নির্বাচন কমিশন আইনগত জায়গা থেকে কথা না বলবে, আমরা ধরে নেবো এ সিদ্ধান্তগুলো, ধরে নেয়ার বিষয় না; এটি এখন স্পষ্ট, এ সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে চাপিয়ে দেয়া। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোলটা আসলে অন্য জায়গায়।’

তিনি বলেন, যে মার্কাগুলো দেয়া হয়েছে বিভিন্ন সময়, কোন নীতিমালার ভিত্তিতে সেগুলো দেয়া হয়েছে, সেটারও কোনো স্পষ্ট নীতিমালা নেই। অর্থাৎ, নির্বাচন কমিশন, মধ্যযুগীয় বর্বর যে শাসনব্যবস্থা দেখতাম; যেখানে রাজা যেভাবে ইচ্ছা আইন প্রণয়ন করে, সেভাবেই সেটা বাস্তবায়ন করে। নির্বাচন কমিশনের আচার-আচরণে আমরা এ ধরনের, আমি বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে, কিন্তু আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাদশাহদের আচার-আচরণের সঙ্গে তাদের একটা সাদৃশ্য রয়েছে।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪