| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ জাল সনদ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৪৪৬৯৬ বার পঠিত
সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ জাল সনদ উদ্ধার
ছবির ক্যাপশন: সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ জাল সনদ উদ্ধার

সিনিয়র রিপোর্টার : 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম ও নাগরিক সনদসহ রাষ্ট্রীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের মূলহোতা মো. সাগর আলীকে (৪০) রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তরা বিভাগের।


বুধবার বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জাল সনদ, স্ট্যাম্প, সীলমোহর, ফরম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।


ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাগর আলী একটি সুসংগঠিত জালিয়াতি চক্র পরিচালনা করে আসছিল। চক্রটি সরকারি-বেসরকারি বিভিন্ন নকল সনদপত্র তৈরি করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। 


গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জাল সনদ, স্ট্যাম্প, সীলমোহর, ফরম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।


এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ ও নিবিড় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪