| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৭৭৮ রোগী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:৫৩:১৯:পূর্বাহ্ন  |  ১২৫৮১০৪ বার পঠিত
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৭৭৮ রোগী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৭৭৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৮৩, চট্টগ্রামে ১৩৪, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১২১, ঢাকা উত্তর সিটিতে ১২৯, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১, খুলনায় ১১২, ময়মনসিংহে ৪৪, রাজশাহীতে ৪৮, রংপুরে ১৯ এবং সিলেটে সাতজন রয়েছে।

এ সময়ে এক হাজার ১১১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৮৭ হাজার ৪৪২ জন।

চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৬৪ জন। এদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪