| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ বছর পর দেশে ফিরলেন ছাত্রদল নেতা মামুন মোল্লা, আবেগাপ্লুত নেতা-কর্মীরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ২০:৪৫:০৫:অপরাহ্ন  |  ২৬৪ বার পঠিত
১৭ বছর পর দেশে ফিরলেন ছাত্রদল নেতা মামুন মোল্লা, আবেগাপ্লুত নেতা-কর্মীরা

কুষ্টিয়া প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা। বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ উপজেলা কুমারখালীতে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অনেক নেতা-কর্মীকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

মামুন মোল্লা কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের নগরকয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলা ও হয়রানির মুখে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। পরে হংকংয়ে পাড়ি জমান। দলীয় নেতা-কর্মীদের দাবি, তাঁর বিরুদ্ধে অন্তত সাতটি মামলা ছিল।

বুধবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর তেবাড়িয়া-তরুণ মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে তাঁদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

দেশে ফিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামুন মোল্লা বলেন, ‘১৭ বছর দেশের বাইরে থাকা একজন মানুষের জন্য এর চেয়ে বড় নির্যাতন আর কী হতে পারে? আমি চাই, দেশে যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আমার সোনার বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই।’

আবেগাপ্লুত কণ্ঠে তিনি আরও বলেন, দীর্ঘ প্রবাসজীবনে সব সময় জন্মভূমিতে ফেরার অপেক্ষায় ছিলেন। জীবনের বাকি সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।

পান্টি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম বলেন, ছাত্রদলের দুঃসময়ে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মামুন মোল্লা। তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্যাতন, হামলা ও মামলার কারণে তাঁকে দেশ ছাড়তে হয়েছিল। দীর্ঘ ১৭ বছর পর তাঁর প্রত্যাবর্তনে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪