| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনি বাধা থাকলে সমন্বয় করে সহায়তা করা হবে: আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৪:১৮:৪০:পূর্বাহ্ন  |  ১৮০২১৬৮ বার পঠিত
আইনি বাধা থাকলে সমন্বয় করে সহায়তা করা হবে: আসিফ নজরুল
ছবির ক্যাপশন: আসিফ নজরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধা আছে কি না, তা জানা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে যদি কোনো বাধা থাকে, সংশ্লিষ্টরা এ বিষয়ে জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে তিনি জানিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার বিষয়ে কোনো আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থাকে, তা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। উনার নিরাপত্তার বিষয়েও আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব।

ড. আসিফ নজরুল বলেন, আমার মনে হয়, কোনো সময় দেশের জন্য উপযুক্ত, সেটা নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের রয়েছে। আমি বিশ্বাস করি, উনি নিজের উপযুক্ত সময়ে দেশে আসবেন।

তিনি আরও বলেন, তারেক রহমান কেন দেশে আসছেন না,  এ ধরনের প্রশ্ন আমরা অনেকেই করি। কিন্তু আমার কাছে মনে হয়, এটি একেবারেই অরুচিকর। এটি মা-ছেলের সম্পর্ক এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা। এই বিষয়ে মন্তব্য করা আমার রুচিকর মনে হয় না। সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিজেই বুঝবেন, কখন দেশে আসতে হবে এবং কখন কোন পদক্ষেপ নিতে হবে।

ড. আসিফ নজরুলের এই মন্তব্যে স্পষ্ট করা হয়েছে যে, বিএনপির চেয়ারপারসনের দেশে আগমনে যদি কোনো আইনি বা নিরাপত্তাজনিত বাধা থাকে, সরকার তার যথাসম্ভব সমাধান ও সহযোগিতা নিশ্চিত করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪