| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশ কমিশন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাস: পরিবেশ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৭:০৪:৪১:পূর্বাহ্ন  |  ১৭৯১৫০৭ বার পঠিত
পুলিশ কমিশন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাস: পরিবেশ উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে পাঁচ সদস্যের পুলিশ কমিশন গঠনের বিধান রেখে ‘পুলিশ কমিশন অধ্যাদেশ’ উপদেষ্টা পরিষদে পাস করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আজ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ কমিশন অধ্যাদেশ পাস হয়েছে। নতুন কমিশনের প্রধান হবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, যিনি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমিশনে আরও থাকবেন গ্রেড-১ এর নিচে নন এমন কোনো সরকারি কর্মকর্তা, একই গ্রেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মানবাধিকার ও সুশাসন বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ।

উপদেষ্টা জানান, পুলিশকে জনবান্ধব ও স্বচ্ছভাবে পরিচালনা করাই এই কমিশন গঠনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, পুলিশ যেন প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারে, মানবাধিকার সংবেদনশীল হয় এবং কোথায় আধুনিকায়ন ও কী ধরনের প্রশিক্ষণ দরকার এসব বিষয়ে সরকারকে সুপারিশ দেবে কমিশন।

নাগরিকের অভিযোগ নিষ্পত্তি কমিশনের একটি বড় দায়িত্ব উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা বলেন, পুলিশের বিরুদ্ধে নাগরিক অভিযোগ এবং পেশাগত অসদাচরণের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তিও কমিশনের কাজের অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, পুলিশিং দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিশন। পাশাপাশি পুলিশের সক্ষমতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, কল্যাণমূলক ব্যবস্থাপনা, আইন-নীতি সংস্কার ও গবেষণার ক্ষেত্রেও সুপারিশ করবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪