| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অক্সফোর্ড ইউনিয়নে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি ছাত্রনেতারা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৭:২৬:৩৩:অপরাহ্ন  |  ১৭৯০১২৭ বার পঠিত
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি ছাত্রনেতারা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ বেশ কয়েকজন বাংলাদেশি তরুণকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারকে কেন্দ্র করে এই আমন্ত্রণ।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ডাকসুর এসিসি’র মহিউদ্দিন খান।


এ বিষয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, একাধিক চিঠিতে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কারা কারা আমন্ত্রণ পেয়েছেন—তা নিয়ে আমরা সম্মিলিতভাবে বসে জানবো।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং দেশে ক্ষমতার রূপান্তরের সময় ছাত্র-জনতার গণআন্দোলনে তাদের নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তাদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ শোনার আগ্রহ প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিয়ন।

সেমিনারের পাশাপাশি আমন্ত্রিতরা অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলেও জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪