| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সূত্রাপুরে বাজার মালিক সমিতির সাবেক সভাপতিকে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৫:৫২:৪৫:পূর্বাহ্ন  |  ১৭৫৬৫৭০ বার পঠিত
সূত্রাপুরে বাজার মালিক সমিতির সাবেক সভাপতিকে গুলি করে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্সবর) কাল শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেন। চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়েছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনাটি  তদন্ত করে দেখছে ।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর একই এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে তালিকাভুক্ত সন্ত্রাসী তারেক সাইফ মামুনকেও গুলি করে হত্যা করা হয়েছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪