| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০০:৪৫:২৩:পূর্বাহ্ন  |  ২৯৮০৪৮১ বার পঠিত
ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা এ চুরি সংঘটিত করেছে বলে অভিযোগ উঠেছে।

স্বজনদের বরাতে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকার ওই বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকায় জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। তবে কী কী মালামাল খোয়া গেছে, তাৎক্ষণিকভাবে তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তিনি বলেন, হাদির মা তখন ঢাকাতেই ছিলেন। ছোট বোন মাসুমা বেগম পরিবারসহ গ্রামের বাড়িতে থাকতেন। শুক্রবার দুপুরে হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরই বিকেলে সবাই ঢাকার উদ্দেশে রওনা দেন। এরপর থেকেই বাড়িটি ফাঁকা পড়ে থাকে।

চুরির খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। কারা চুরির সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি চালিয়ে গুরুতর আহত করে শরিফ ওসমান হাদিকে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪