| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুম কমিশনের নামে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ০০:০৭:১৯:পূর্বাহ্ন  |  ১৭০২০০৮ বার পঠিত
গুম কমিশনের নামে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার: গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির নাম ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে কমিশন। রোববার (২১ ডিসেম্বর) রাতে কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্যকে সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, কমিশনের প্রতিবেদন দাখিলের নির্ধারিত সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে কমিশনের কার্যক্রমে প্রভাব ফেলতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে কমিশনের জিজ্ঞাসাবাদে খন্দকার রাকিব নামে কোনো ব্যক্তির উপস্থিতির যে দাবি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ওই ব্যক্তি কখনো কমিশনের কোনো পদে কর্মরত ছিলেন না এবং কোনো কার্যক্রমেও যুক্ত ছিলেন না।

কমিশন জানায়, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের মাধ্যমে তাদের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। গুম হওয়া ব্যক্তিদের ও তাঁদের পরিবারের ন্যায়বিচারের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কমিশন দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া দেশবাসীকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪