গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট এলাকায় পৃথক দুটি কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম।
অভিযানকালে ট্যাগবিহীন ধানের বীজ বিক্রয় করার দায়ে একটি দোকানকে ১ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন সারজাতীয় পণ্য বিক্রয় করার দায়ে অপর একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষি উপকরণ বিক্রিতে অনিয়ম ও ভোক্তাদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ধ্রুব