| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় মন্দির থেকে দেব-দেবীর গহনা ও মহামূল্যবান পাথরের বিগ্রহ চুরি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ২৩:৪৯:২৩:অপরাহ্ন  |  ১০১৯ বার পঠিত
মাগুরায় মন্দির থেকে দেব-দেবীর গহনা ও মহামূল্যবান পাথরের বিগ্রহ চুরি

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মহম্মদপুর ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের ঠাকুরবাড়ি কালী মন্দির থেকে রাতের আধারে দেব-দেবীর গহনা ও গৃধারী মহামূল্যবান পাথর চুরির অভিযোগ উঠেছে।

আরএসকেএইস ইন্সটিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক স্বপন চক্রবর্তী   ২০১৭ সালে অবসর নেন। ঠাকুরবাড়ি কালি মন্দিরের প্রতিষ্ঠাতা ও পুরোহিত স্বপন চক্রবর্তী।  

ঠাকুরবাড়ি কালি মন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী জানান, আনুমানিক প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে বৃহস্পতিবার ১২ নভেম্বর ভোর ৫ টার দিকে দরজা খুলো আমার স্ত্রী রেখা চক্রবর্তী দেখে মন্দিরের পিছনের দরজার তালার স্টীলের হ্যাজব্লোট ভেঙ্গে মন্দিরের ভিতর থেকে ঠাকুর দেব দেবির গহনা চুরি করে নিয়ে গেছে। দূর্বৃত্তরা ভারতের পবিত্র তীর্থস্থান বৃন্দাবন থেকে নিয়ে আসা ১ টা গ্রিধারি মহামূল্যবান পাথর, ৪ টা গোপাল, রাধাকৃষ্ণ ২ সেট চুরি করে নিয়ে যায়। বৃন্দাবন থেকে ভাইয়ের দাদা শশুর নিয়ে আসে ২০ বছর আগে এই গ্রিধারী মহামূল্যবান পাথর।  ঠাকুরের কপালের ৯ টা স্বর্ণের টিপ, ১৪ ভরি রুপা উপরে সোনার প্রলেপ দেওয়া, ২ টা বাঁশি রোপার ১ ভরি, ধাতুর তৈরি রাধা- কৃষ্ণের ২ সেট, গোপাল ধাতুর তৈরি চুরি নিয়ে গেছে। বছরে ১ বার কালি পুজা হয় এই মন্দিরে। রোজ রাধাকৃষ্ণ এবং গৃধারি, নারায়ণ, জগ্ননাথ, পঞ্চতত্ব পুজো হয়।

এছাড়াও মন্দিরের পাশে স্যান্ডেলর ছাপ ও মন্দিরের বারান্দায় কাঁদামাখা পায়ের ছাপ আছে। 

ঠাকুরবাড়ি কালী মন্দিরের পুরোহিত গুরুদেব স্বপন চক্রবর্তী জানান, যারাই ঠাকুর দেব-দেবির মূল্যবান জিনিস চুরি করেছে তাদের বিবেক জাগ্রতবোদ উদয় হোক, আর চোরেরা যদি গোপনে আমার কাছে এগুলো ফেরত দেয় তাহলে তাদের আমি ক্ষমা করে দিবো।

এসময় গুরুদেব স্বপন চক্রবর্তীর ভক্তবৃন্দরা এসে তাকে শান্তনা দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪