| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ০৯:০১:২১:পূর্বাহ্ন  |  ১৭০০৪২১ বার পঠিত
নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ অন্তত ২০ জনকে সরকারি উদ্যোগে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সম্প্রতি আক্রান্ত হওয়া দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকদেরও গানম্যান দেওয়া হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, যারা হিটলিস্টে রয়েছেন বা যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদের আমরা গানম্যান দিয়েছি। আমাদের ডিজিএফআই, এনএসআই ও এসবি যৌথভাবে বসে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা করেছে। সেই তালিকা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ঝুঁকিতে থাকা প্রায় ৫০ জনের তালিকার দাবির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অনেকেই গানম্যান নিতে চাননি। তবে যাদের প্রয়োজন, তাদের সবাইকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

এ পর্যন্ত প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের সবাই রাজনীতিবিদ কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪