| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ০৯:৩৩:৫১:পূর্বাহ্ন  |  ১৬৮৬০৭৪ বার পঠিত
আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে থানার মাধ্যমে কারাগারে হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বুধবার সকালেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন জানিয়েছেন, আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪