| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ ৭১ জন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:৩৮:৫১:অপরাহ্ন  |  ১৬৭১৯২০ বার পঠিত
মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ ৭১ জন

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে ৭১ জনকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ (২০২২ সালের ১৫ নম্বর আইন) এর ৬(গ) ধারা এবং রুলস্‌ অব বিজনিস, ১৯৯৬ এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনিস) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিল হওয়াদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তি মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহিদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে দেখা গেছে।

বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে ৭১ জনকে বাদ দেয়া সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪