| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ০৬:৪৪:৩৮:পূর্বাহ্ন  |  ১৬৬১৫২৭ বার পঠিত
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টার্স ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে।

মন্ত্রিপরিষদ মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জানাজার জন্য সব ধরনের সহায়তা করবে। সভায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং বলেন, জাতির এই বিশেষ মুহূর্তে খালেদা জিয়ার খুব প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তার অবস্থান অক্ষয় ও অবিনশ্বর হয়ে থাকবে।

উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে। বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪