| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস-পটকা ব্যবহার নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১২:০৭:৫৮:অপরাহ্ন  |  ১৬৫৯৯৬৫ বার পঠিত
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস-পটকা ব্যবহার নিষিদ্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বায়ুদূষণ, শব্দদূষণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রোধকল্পে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আতশবাজি, ফানুস উড়ানো এবং পটকা ফোটানোর বিষয়ে নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনের সাথে পর্যালোচনামূলক মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরসহ সারা দেশে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আতশবাজি, ফানুস উড়ানো ও পটকা ফোটানো যাবে না। এসব কর্মকাণ্ড বায়ু ও শব্দদূষণ ঘটায়, অগ্নিকাণ্ডের সৃষ্টি করে এবং পাখির মৃত্যু ঘটায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪