| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুতে রাশিয়ার শোক প্রকাশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৩:৫২:৪৪:অপরাহ্ন  |  ১৬৫৯৫৯৭ বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে রাশিয়ার শোক প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস।

দূতাবাসের এক শোকবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে তারা গভীরভাবে মর্মাহত। বার্তায় আরও বলা হয়েছে, সরকারপ্রধান হিসেবে খালেদা জিয়ার তিন মেয়াদে বাংলাদেশের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল, তা রাশিয়া কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় রাশিয়া দূতাবাস তার পরিবারের সদস্য, বন্ধু ও দলের সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪