| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার অংশ নেবেন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৫:২৩:০১:অপরাহ্ন  |  ১৬৫৯৩২৫ বার পঠিত
খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার অংশ নেবেন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক অংশ নেবেন।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মঙ্গলবার টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকায় বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দর্জি, মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি এবং অন্যান্য দেশগুলোর রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মরদেহ তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, একই সঙ্গে জাতীয় ছুটি থাকবে। বিএনপি সাত দিনের শোক পালন করবে।

খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪