| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৩:৪৬:৫৯:পূর্বাহ্ন  |  ১৬৪৬২২১ বার পঠিত
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিতরণ লাইন সংযোগ ও উন্নয়ন কাজের জন্য আজ কুড়িগ্রামের দুই উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রৌমারী ও চররাজিবপুর উপজেলায় এ বিদ্যুৎ বিভ্রাট থাকবে।

গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন।

জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার কুড়িগ্রামের দুই উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

ফলে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে পিডিবির নতুন লাইন সংযোগ ও ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪