সিনিয়র রিপোর্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার সভাপতি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ইরিনি মারিয়া গৌনারি ও মারসেল নাগী বাংলাদেশে নির্বাচন পরিচালনার আইনি কাঠামো, রাজনৈতিক পরিস্থিতি ও প্রচারণার পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ব্যারিস্টার সাকিব মাহবুবসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে সম্পাদিত প্রশাসনিক চুক্তি অনুযায়ী গঠিত হয়েছে। এর ফলে আসন্ন সাধারণ নির্বাচনের সময়ে সারা দেশে পর্যবেক্ষক মোতায়েন করতে সক্ষম হবে তারা।
রিপোর্টার্স২৪/বাবি