| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে ১ হাজার ৪৬২ কোটি টাকার ডিজেল কিনবে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ০২:৩৮:১২:পূর্বাহ্ন  |  ২৬১২৪৪ বার পঠিত
ভারত থেকে ১ হাজার ৪৬২ কোটি টাকার ডিজেল কিনবে বাংলাদেশ

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ সরকার ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এই আমদানি ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বহন করবে, বাকি অর্থ আসবে ব্যাংক ঋণের মাধ্যমে।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করে। জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ভারত থেকে ডিজেল আমদানি কার্যক্রম সম্পন্ন হবে।

বৈঠকে জানানো হয়েছে, প্রতিটি ব্যারেল ডিজেলের ভিত্তিমূল্য ৮৩.২২ মার্কিন ডলার এবং প্রিমিয়াম ৫.৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সময়মতো পরিবর্তিত হতে পারে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এনআরএল থেকে ডিজেল আমদানি ১৫ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির অংশ, যা বর্তমান সরকার নয়, পূর্ববর্তী সরকারের সময় করা হয়েছিল।

ডিজেল পরিবহন সহজ ও খরচ কমাতে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন নির্মিত হয়েছে। ১৩০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের কাজ ২০২২ সালের ১২ ডিসেম্বর শেষ হয় এবং এটি বিপিসির পার্বতীপুর ডিপো পর্যন্ত ডিজেল সরবরাহ করছে। এছাড়া ঢাকায় এনআরএলের একটি লিয়াজোঁ অফিসও ২০২৪ সালের মার্চ থেকে কার্যক্রম শুরু করেছে।

সূত্র জানায়, এনআরএল ভারতের বড় প্রতিষ্ঠান। প্রথম তিন বছরে বছরে দুই লাখ টন, পরবর্তী তিন বছরে তিন লাখ টন, পরবর্তী চার বছরে পাঁচ লাখ টন এবং এরপর প্রতি বছর ১০ লাখ টন ডিজেল বাংলাদেশে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

তবে এনআরএলের বিরুদ্ধে পরিবেশদূষণের অভিযোগও রয়েছে। ধনশিরি নদীতে অপরিশোধিত পেট্রোলিয়ামজাত বর্জ্য ফেলার অভিযোগে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল চলতি বছর একটি মামলা গ্রহণ করেছে, যা এখনো বিচারাধীন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪