| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২ হাজার যাত্রী থেকে আদায় ৪ লাখ টাকা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ০৭:২৯:৪৩:পূর্বাহ্ন  |  ১৬২৩৪৯২ বার পঠিত
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২ হাজার যাত্রী থেকে আদায় ৪ লাখ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে ব্যাপক সংখ্যক টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়েছে। এই অভিযানে মোট ৯৪ জন টিটিই অংশ নেন এবং ৬৪টি ট্রেনে পর্যবেক্ষণ চালানো হয়।

বুধবার (৭ জানুয়ারি) রেলওয়ের ভেরিফাইড পেইজে জানানো হয়েছে, অভিযানের মাধ্যমে ১ হাজার ৯৪৫ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা আদায় করা হয়। এর মধ্যে ভাড়া হিসেবে নেওয়া হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা এবং জরিমানা হিসেবে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা।

অভিযান চলাকালীন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান মূলত যাত্রীদের মধ্যে নিয়মিত টিকিট ব্যবহারের সচেতনতা বৃদ্ধি, রেলওয়ের নিরাপত্তা ও আয় বৃদ্ধি নিশ্চিত এবং টিকিটবিহীন ভ্রমণ রোধের জন্য পরিচালিত হয়েছে।

রেল কর্মকর্তারা আরও জানান, অভিযানের ফলে যাত্রীদের মধ্যে কিছুটা নিয়মের পরিবেশ তৈরি হয়েছে, তবে কিছু যাত্রী এখনও টিকিটবিহীনভাবে ভ্রমণ করছে। এ কারণে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও কড়াভাবে এবং নিয়মিতভাবে চালানো হবে। এছাড়া, টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে জরিমানা কার্যক্রমও বাড়ানো হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪