| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় ১০০ কচ্ছপসহ বাংলাদেশি নাগরিক আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ০৫:৫৩:৪৯:পূর্বাহ্ন  |  ১৬০৩৯০৩ বার পঠিত
মালয়েশিয়ায় ১০০ কচ্ছপসহ বাংলাদেশি নাগরিক আটক

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালয়েশিয়ার পেনাং-এ বন্যপ্রাণী ও জাতীয় বন বিভাগের অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তার কাছ থেকে মিঠা পানির ১০০ কচ্ছপ উদ্ধার করা হয়।

রোববার (১১ জানুয়ারি) কোনো ধরনের নিবন্ধন ছাড়া কচ্ছপ রাখার দায়ে তাকে আটক করা হয়। বন বিভাগের প্রধান মোহাঃ জায়দি মোহাম্মদ জিন জানিয়েছেন, বিকেল ৪টা ৪৫ মিনিটে অভিযানের সময় পুলিশও সহযোগিতা করেছে। অভিযুক্ত ব্যক্তির বাসা গ্রামে অবস্থিত এবং ধারনা করা হচ্ছে পার্শ্ববর্তী নদী ও স্থানীয় মানুষদের কাছ থেকে ব্যক্তিগতভাবে কচ্ছপ সংগ্রহ করতেন তিনি।

উদ্ধারকৃত কচ্ছপের মধ্যে রয়েছে মালায়লান, ব্ল্যাক মার্স, চায়নিজ স্ট্রাইপড নেকড, রেড ইয়ারড স্লাইড এবং ৬টি এশিয়ান মিঠা পানির কচ্ছপ। কচ্ছপগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

জায়দি জানান, এসব কচ্ছপ বিভিন্ন ধর্মীয় প্রার্থনা ও আচার-অনুষ্ঠানে বিক্রি হতো। কচ্ছপের দাম ছিল ২০ রিঙ্গিত থেকে ২০০ রিঙ্গিত পর্যন্ত। অভিযুক্ত ৪৫ বছর বয়সী এই বাংলাদেশির মালয়েশিয়ায় থাকা বৈধ। তাকে ৪ দিনের রিমান্ডে রাখা হয়েছে। আদালতের পর রায় অনুযায়ী কচ্ছপগুলো জলাশয়ে মুক্তি দেওয়া হবে। এর আগে সাংকাই জাতীয় বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে কোয়ারান্টাইনে রাখা হবে।

মোহাঃ জায়দি সতর্ক করেছেন, কচ্ছপ এখন বিলুপ্তপ্রায় প্রাণী এবং বন্যপ্রাণী ও বন বিভাগের অনুমতি ছাড়া কেউ ব্যক্তিগতভাবে সংরক্ষণ করতে পারবে না। অভিযুক্তকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১০ (ধারা ৭১৬) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪