| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষা শুধু চাকরির জন্য নয়, উদ্ভাবনী ও স্বাধীন চিন্তাশীল মানুষ গড়ার জন্য: প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৬:২৫:৫১:পূর্বাহ্ন  |  ১৫৮৯৬৩৫ বার পঠিত
শিক্ষা শুধু চাকরির জন্য নয়, উদ্ভাবনী ও স্বাধীন চিন্তাশীল মানুষ গড়ার জন্য: প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার আসল উদ্দেশ্য কেবল চাকরিপ্রার্থী তৈরি করা নয়, বরং স্বাধীন চিন্তাশীল ও সৃজনশীল মানুষ গড়ে তোলা। তিনি বলেন, মানুষ জন্মগতভাবেই সৃজনশীল। কিন্তু প্রচলিত শিক্ষাব্যবস্থা প্রায়ই সেই সৃজনশীলতাকে দমন করে এবং শিক্ষার্থীদের কেবল চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস আরও বলেন, শিক্ষাকে শুধুমাত্র চাকরির হাতিয়ার হিসেবে দেখা হলে তার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীর সৃজনশীলতা জাগ্রত করা এবং স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো। তিনি যোগ করেন, শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলা জরুরি। উদ্যোক্তা মনোভাব, কল্পনাশক্তি ও নতুন কিছু তৈরি করার সাহস শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিকশিত হতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়া সম্ভাবনাময় একটি অঞ্চল হলেও রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো যায় না। তিনি মনে করেন, শিক্ষা সেই শক্তি হতে পারে যা এই অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করবে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪