| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন উপলক্ষে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা জারি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ০২:১২:২০:পূর্বাহ্ন  |  ২১১০৭২ বার পঠিত
নির্বাচন উপলক্ষে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা জারি

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে আগমনী ভিসাসহ অন্যান্য ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১২ জানুয়ারি) বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা আদেশে এই নির্দেশনা ঘোষণা করা হয়। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

সংক্ষেপে নির্দেশনার প্রধান দিকগুলো—

বিদ্যমান ভিসা নীতিমালা-২০০৬ ও পরবর্তী প্রজ্ঞাপনের শর্তাবলী অনুসরণ করে প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন/দূতাবাস সুনির্দিষ্ট ভিসা ইস্যু করবে।

বিনা ভিসায় আগমনের পর অন-অ্যারাইভাল (On-Arrival) ভিসা প্রদানের ক্ষেত্রে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বরের পরিপত্রের শর্তাবলী মানতে হবে।

অন-অ্যারাইভাল ভিসা প্রদানের সময় আগমনের উদ্দেশ্য, স্পন্সর/প্রতিষ্ঠান, হোটেল/আবাসস্থল, ফিরতি টিকিট ইত্যাদি কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সম্পূর্ণ সন্তুষ্ট হলে ভিসা দেওয়া যাবে; কোনো অনিয়ম, ব্যত্যয় বা সন্দেহ থাকলে ভিসা মঞ্জুর নয়।

বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক।

নির্বাচন কমিশন-পররাষ্ট্র মন্ত্রণালয়/তথ্য মন্ত্রণালয়ের সুপারিশে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ‘নির্বাচন পর্যবেক্ষণ’ লেবেলযুক্ত আগমনী ভিসা (নির্বাচনকালীন সময়ের জন্য) প্রদান করা হবে।

নির্বাচন কমিশনের সুপারিশ থাকলে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা যাবে।

আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে ভিসা প্রদান, আগমন ও প্রস্থানের সময় স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো হবে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন/দূতাবাস, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিদিন নিয়মিতভাবে ভিসা প্রদানের ও আগমন-প্রস্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য এক্সেল ফরম্যাটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট ইমেইলে পাঠাবে।

আদেশে বলা হয়েছে, নির্দেশনাগুলো কঠোরভাবে মানা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে।ন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) এর প্রদত্ত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪