| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১১:০৩:১৬:পূর্বাহ্ন  |  ২১০০৯৪ বার পঠিত
অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।

গতকাল (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় অধ্যাপক আলী রীয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিকাল এনালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসচেনকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিরা তাদের কার্যক্রমের লক্ষ্য ও পদ্ধতি আলী রীয়াজকে অবহিত করেন। তারা জানান, মিশনের মূল দল ২৯ ডিসেম্বর ২০২৫ ঢাকায় পৌঁছেছে, যা প্রায় ২০০ জন পর্যবেক্ষক ও ১১ জন বিশ্লেষক নিয়ে গঠিত।

আগামী ১৭ জানুয়ারি দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ শুরু করবেন এবং তাদের পর্যবেক্ষণের তথ্য মিশনের মূল দলের কাছে পাঠাবেন। ভোটগ্রহণ ও গণনা পর্যবেক্ষণের জন্য নির্বাচনের কয়েক দিন আগে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যোগদান করবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় এবং অংশীদার দেশ থেকেও আরও স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এই মিশনে অংশ নেবেন।

প্রতিনিধিরা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্দিষ্ট পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়া তথ্যনির্ভর, সামগ্রিক এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করবে। নির্বাচনের পর তারা একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট অংশীদারদের কাছে প্রদান করবেন। প্রতিবেদনে ভবিষ্যতের নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে এবং এটি মিশনের ওয়েবসাইটেও প্রকাশিত হবে।

আলী রীয়াজ সাক্ষাতের পর বলেন, সরকারের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনকে সকল ধরণের সহযোগিতা নিশ্চিত করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪