| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ. লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১০:২৮:৫৬:পূর্বাহ্ন  |  ১৫৮৬৩৯৩ বার পঠিত
আ. লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ যদি অতীতের ভুল স্বীকার করে, তবে দেশের জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সম্ভব।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস এবং মর্স ট্যান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে আসন্ন নির্বাচন, জুলাই গণ-অভ্যুত্থান, তরুণ আন্দোলনকারীদের ভূমিকা, ভুয়া খবর, রোহিঙ্গা সংকট ও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রফেসর ইউনূস বলেন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা যেভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়া চালিয়েছিলেন, তার সঙ্গে বাংলাদেশে অনুরূপ উদ্যোগ নেওয়া যায় যদি কেউ তার অপরাধ স্বীকার করে এবং অনুতাপ প্রকাশ করে। তবে বর্তমানে সংশ্লিষ্ট পক্ষের কোন অনুশোচনা নেই, বরং তারা ঘটনার দায় অস্বীকার করছে।

তিনি আরও নিশ্চিত করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং অন্তর্বর্তী সরকার সর্বদা নিরপেক্ষ থাকবে।

যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকরা বলেন, ভুয়া খবর বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রধান হুমকির একটি, এবং এর মোকাবিলায় জোরালো প্রচেষ্টার প্রয়োজন। তারা প্রধান উপদেষ্টার কার্যক্রমের প্রশংসা করেন। বৈঠকে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪