রিপোর্টার্স২৪ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বিচার ব্যবস্থার চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রপতি দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করতে প্রধান বিচারপতির সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে আইন ও সংবিধানের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/এসসি