| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১০:৫৯:৩৩:পূর্বাহ্ন  |  ১৫৬৪৩০৫ বার পঠিত
শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহত মা-মেয়ে হলো রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমা (১৪)।

প্রতিবেশী অলি আহমদ জানান, বাসাটি ফাতেমার শিক্ষিকার। প্রায় ২১ দিন আগে মা-মেয়েকে হত্যার পর লাশ ঘরের ভেতর রেখে স্বাভাবিকভাবে বসবাস করছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা বলতেন ইঁদুর মারা গেছে। পরে দুর্গন্ধ তীব্র হলে স্থানীয় বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন দেন। তখন পুলিশ এসে তল্লাশি চালিয়ে একটি লাশ খাটের নিচে এবং আরেকটি বাথরুমের ছাদ থেকে উদ্ধার করে।

নিহত ব্যক্তিদের পরিবার জানায়, মা ও মেয়ে নিখোঁজ হওয়ার পর রোকেয়া রহমানের স্বামী শাহীন এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। বিভিন্ন স্থানে খোঁজ নিলেও কোনো সন্ধান পাননি। আজ রাতে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪