| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে চলছে গণমাধ্যম সম্মিলন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৬:২৩:৫২:পূর্বাহ্ন  |  ১৫৬২৩৫৪ বার পঠিত
রাজধানীতে চলছে গণমাধ্যম সম্মিলন
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীতে শুরু হয়েছে গণমাধ্যম সম্মিলন ২০২৬।

শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। বেলা দেড়টা পর্যন্ত চলবে এই আয়োজন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মিলনের আয়োজন করেছে।

সম্মিলনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে। এসব হামলাকে নজিরবিহীন আখ্যা দিয়ে তারা বলেন, এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীন সাংবাদিকতার জন্য গভীর উদ্বেগজনক সংকেত বহন করছে।

আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত মর্যাদা সংরক্ষণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না, তাই সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

এই সম্মিলনে নোয়াব ও সম্পাদক পরিষদের সদস্যদের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নিয়েছেন।

এ ছাড়া ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশক, আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধি এবং কলাম লেখকরাও সম্মিলনে উপস্থিত রয়েছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪