রিপোর্টার্স২৪ ডেস্ক: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘কুইক রেসপন্স টিম (QRT)’ কার্যক্রম চালু হয়েছে। হটলাইন ১০৯-এ কল দিলেই টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই ঘোষণা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কিউআরটি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, টিমটি ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে কাজ করবে। দেশের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় এই কার্যক্রম পৌঁছে দিতে তার মন্ত্রণালয় কাজ করছে।
তিনি আরও বলেন, নারী-শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় শারমীন এস মুরশিদ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা নেওয়ার আহ্বান জানান। একই অনুষ্ঠানে তিনি গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথাও জানান।
রিপোর্টার্স২৪/আয়েশা