| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১১:৫০:০৮:পূর্বাহ্ন  |  ১৫৫৬৮২৫ বার পঠিত
নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।

এদিকে, ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে রাত পর্যন্ত অবস্থান করার ঘোষণা দিয়েছে ছাত্রদল।

এদিন দুপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বক্তব্যে এই ঘোষণা দেন। 

তিনি বলেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হটকারী এবং অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

এর আগে বেলা ১১টায় নির্বাচন কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে বসে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪