| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুগল আপনার কোন কোন তথ্য চুরি করছে জানেন কি?

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১২:৪৫:০৩:অপরাহ্ন  |  ৬১৫২১২ বার পঠিত
গুগল আপনার কোন কোন তথ্য চুরি করছে জানেন কি?

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রযুক্তির কল্যাণে জীবন অনেকটাই সহজ হয়ে গেছে। একবার ট্যাপ করলেই আপনার হাতে চলে আসে প্রয়োজনীয় তথ্য, গন্তব্যের দিশা বা পছন্দের খাবারের ঠিকানা। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের বড় অংশই দিনের উল্লেখযোগ্য সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। ৮ থেকে ৮০ বছর বয়সী মানুষই এখন গুগলের ওপর নির্ভরশীল।

জি-মেইল, গুগল অ্যাপ, ইউটিউব বা প্লে স্টোর—এই সব পরিষেবা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে সুবিধার আড়ালে লুকিয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: আমরা কতটা ব্যক্তিগত তথ্য অজান্তে গুগলের হাতে দিচ্ছি?

ভালো খবর হলো, চাইলে সহজেই দেখা যাবে গুগলের কাছে ঠিক কোন কোন তথ্য জমা আছে।

গুগলের কাছে কী কী তথ্য জমা থাকে:

যদি আপনার ফোনে লোকেশন সার্ভিস চালু থাকে, তাহলে গুগল জানতে পারে আপনি কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন।

সার্চ ইঞ্জিন ও ইউটিউব ব্যবহার: আপনি কী খুঁজছেন, কোন ভিডিও দেখছেন—সব তথ্য সংরক্ষণ হয়।

ভয়েস সার্চ ব্যবহার করলেও গুগল আপনার অ্যাপ ব্যবহার ও সার্চের ধরন সম্পর্কে ধারণা পায়।

নিজে নিজের তথ্য যাচাই করুন সহজে:

  • আপনার স্মার্টফোনের সেটিংস অপশনে যান।
  • সেখানে গুগল অপশনে ট্যাপ করে "ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট" নির্বাচন করুন।
  • এরপর ডাটা অ্যান্ড প্রাইভেসি সেকশনে প্রবেশ করুন।
  •  এখানে দেখতে পাবেন কোন কোন ওয়েবসাইট বা অ্যাপের তথ্য গুগল সংরক্ষণ করছে।
  •  লোকেশন হিস্ট্রি চালু আছে কি না, সেটিও জানা যাবে।

আরও বিস্তারিত জানতে চাইলে আলাদা আলাদা ক্যাটাগরিতে ঢুকে তথ্য যাচাই করা সম্ভব। অনেক ক্ষেত্রে অ্যাপ বা লোকেশন ব্যবহারের সময় একাধিক ব্যক্তিগত অনুমতি দেওয়া হয়। এখান থেকে সহজেই জানা যাবে গুগল ঠিক কোন তথ্য রাখছে।

সতর্ক থাকুন, নিজের তথ্য নিজের হাতে রাখুন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪