| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নেই: মার্কিন দূতাবাস

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১২:৫২:৪২:অপরাহ্ন  |  ১৪২২২৮৬ বার পঠিত
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নেই: মার্কিন দূতাবাস
ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের চাকরি বা পারিশ্রমিকভিত্তিক কাজ করার অনুমোদন নেই; এমন সতর্কতা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বি-১/বি-২ (ভিজিটর) ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম করা যেতে পারে। এর মধ্যে রয়েছে চুক্তি নিয়ে আলোচনা, দর-কষাকষি এবং বিভিন্ন সম্মেলন বা বৈঠকে অংশগ্রহণ।

তবে দূতাবাস স্পষ্ট করে জানায়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে থেকে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা কিংবা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

মার্কিন দূতাবাসের এই বার্তাকে ভিসা শর্ত ভঙ্গের বিষয়ে আগাম সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪