| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতসহ ৩০টি দল কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি: টিআইবি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ০৮:০৮:৪৯:পূর্বাহ্ন  |  ১৪১৭৯৮৩ বার পঠিত
জামায়াতসহ ৩০টি দল কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি: টিআইবি

স্টাফ রিপোর্টার: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি। এটি জুলাই সনদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যহীন এবং ‘ন্যক্কারজনক’ বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘প্রাক-নির্বাচন ও গণভোট পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্যান্য বড় দলেও নারী প্রার্থীর হার ৫ শতাংশের কম। তার মতে, দলীয় মনোনয়নের ক্ষেত্রে যোগ্য নারী প্রার্থীদের জোটগত স্বার্থ ও ক্ষমতার রাজনীতির কারণে বঞ্চিত করা হচ্ছে।

টিআইবির সমীক্ষায় দেখা গেছে, মোট প্রার্থীর মাত্র ৪.০৫ শতাংশ নারী। বিএনপির প্রার্থীদের মধ্যে ২.৮ শতাংশ, জাতীয় পার্টি ৩.১ শতাংশ এবং এনসিপির প্রার্থীর ৬.৩ শতাংশ নারী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই হার ৭.৮৭ শতাংশ। তুলনামূলকভাবে ছোট দলগুলোর কিছু ক্ষেত্রে নারী প্রার্থীর হার বেশি।

ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, জুলাই সনদে নারী প্রার্থী মনোনয়নের অঙ্গীকারের পরও বাস্তবে তা উপেক্ষা করা হয়েছে। এটি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির অভাবের পরিচায়ক।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪