| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১১:২২:৩৭:পূর্বাহ্ন  |  ১৪১৭৮৮২ বার পঠিত
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টাফ রিপোর্টার: আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। 

রোববার (৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ অবমাননার রুল জারি করে স্থিতি অবস্থার নির্দেশ দিয়েছেন।

সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কর্ণফুলী নদী রক্ষায় এইচআরপিবির করা জনস্বার্থের মামলায় হাইকোর্ট রায় দিয়ে কয়েক দফা নির্দেশনা দেন এবং জরিপ অনুসারে কর্ণফুলী নদী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ওই নির্দেশনা অমান্য করে কর্ণফুলী নদীর অংশ যা জরিপে নদী হিসেবে দেখানো হয়েছে, সেটি সিটি করপোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন চট্টগ্রাম পোর্ট অথরিটি।

সে কারণে চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, মেম্বার মো. শহিদুল আলম, মেম্বার কমোডর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ রায়হান উদ্দিনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করায় কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তি দেওয়া হবে না সেই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। 

আদালত অপর এক আদেশে ফিরিঙ্গি বাজার মৌজার বি আর এস দাগ নম্বর ৬০১ এর জমি সংক্রান্ত বিষয় পরবর্তী সব কার্যক্রমের ওপর স্থিতি অবস্থা আদেশ জারি করেছেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪