| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নন-ক্যাডার ১২ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ২১:৪৮:০০:অপরাহ্ন  |  ১৪১৬৪৪৫ বার পঠিত
নন-ক্যাডার ১২ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব

স্টাফ রিপোর্টার: সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে কর্মরত ১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪’-এর বিধান এবং চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির ফলে তারা জাতীয় বেতনস্কেলের ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা) বেতন-ভাতার সুবিধা পাবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক মো. জুলহাজ আলী সরকার, শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. কবির হোসেন, ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবু হারিস মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব আফরোজা বেগম, একই মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবুল কালাম আজাদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারী সচিব মো. মামুন হোসেন।

এ ছাড়া পদোন্নতির তালিকায় রয়েছেন—খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মোসাম্মাৎ তাহমিনা খানম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সহকারী পরিচালক মোল্লা সোহাগ হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মোস্তাফিজুর রহমান, একই মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. কবির উদ্দিন হাওলাদার, পরিকল্পনা বিভাগের সহকারী সচিব মো. আবু কায়েছ আকন্দ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সহকারী সচিব মো. হাবিবুর রহমান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাবর অথবা iapp@mopa.gov.bd ই-মেইলের মাধ্যমে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪