| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে বিশ্বে প্রথম স্থানে ঢাকা, ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ০৫:৪২:২৭:পূর্বাহ্ন  |  ১৩৯৪৯৪৬ বার পঠিত
বায়ুদূষণে বিশ্বে প্রথম স্থানে ঢাকা, ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে ঢাকা। রাজধানীর বায়ুর মান সূচকে স্কোর দাঁড়িয়েছে ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর স্কোর ২৫৬। ২১৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২১৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪