| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট শান্তিপূর্ণ রাখতে সব ধরনের অস্ত্র থ্রেট: আইজিপি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ০৬:২৩:১৭:পূর্বাহ্ন  |  ১৩৯৪৪৯০ বার পঠিত
ভোট শান্তিপূর্ণ রাখতে সব ধরনের অস্ত্র থ্রেট: আইজিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেকোনো ধরনের অস্ত্রকে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে, মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রসহ দেশের মধ্যে বিভিন্ন পথে প্রবেশ করা অস্ত্রকে নজর এড়িয়ে রাখা যাবে না। তাই নিরাপত্তা ব্যবস্থায় সব ধরনের প্রস্তুতি ও কড়াকড়ি নেওয়া হয়েছে।

আইজিপি আরও জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিত করতে বৈধ ২৭, ৯৯৫টি অস্ত্র জমা নেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এবার প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। আইজিপি জানান, ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার হবে এবং পুলিশ সুপাররা ড্রোন নিয়ন্ত্রণ করবেন।

আইজিপি বাহারুল আলমের মতে, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪