| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোস্টাল ব্যালটে ভোট দিলেন কতজন ভোটার?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৮:৪২:০০:পূর্বাহ্ন  |  ১৩৮২৩৩৭ বার পঠিত
পোস্টাল ব্যালটে ভোট দিলেন কতজন ভোটার?

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৬,৭৪,৩৭৬ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পোস্টাল ব্যালটে ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের ভোটদান কার্যক্রমের (ICPV) সংক্ষিপ্ত বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা গেছে-

* বিডি পোস্ট (BD Post) কর্তৃক ভোটারদের নিকট পাঠানো ব্যালট ৭,৬০,৮৯৮ 

* ভোটার ব্যালট গ্রহণ করেছেন-৬,৮১,৮১৯ জন 

* ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে- ৬,৭৪,৩৭৬  

* ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে-৬,৬৯,৯৫০ 

* রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন-৬,৪৮,২৯৪

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪