| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক মিশন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৯:০৬:২১:পূর্বাহ্ন  |  ১৩৭০৯৯৬ বার পঠিত
জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক মিশন

স্টাফ রিপোর্টার: ২০০৮ সালের পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক ছিল বলে মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ইজাবস বলেন, ইউরোপীয় ইউনিয়ন কোনো ধরনের সহিংসতা শারীরিক বা ভার্চুয়াল কেও সমর্থন করে না। তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু ঝুঁকি থাকলেও প্রধান গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে।

পর্যবেক্ষক প্রধান আরও বলেন, ভোটের পর রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে সচেষ্ট ছিল, যা ইতিবাচক। তার মতে, এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ধরা যেতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪