| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৮:৫২:৫৪:পূর্বাহ্ন  |  ১৩৫০৪৭২ বার পঠিত
পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এই পবিত্র মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। 

প্রধান উপদেষ্টা বলেন, রমজান মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। এটি আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়।

ড. ইউনূস আরও বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চা করতে শিখায় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। আসুন আমরা রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা-বিদ্বেষ পরিহার করি এবং বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি। মহান আল্লাহ যেন আমাদের সকল নেক আমল কবুল করেন, ক্ষমা ও হেফাজত দান করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪