| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ০৯:০৪:৫৪:পূর্বাহ্ন  |  ১৩৩৯৬৩৫ বার পঠিত
পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

সিরাজ উদ্দিনকে ২০২৪ সালের অক্টোবর মাসে দুই বছরের জন্য চুক্তিভিত্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পদত্যাগপত্রে তিনি অবশিষ্ট মেয়াদে চাকরি চালাতে অক্ষমতার কথা উল্লেখ করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশিদ-এর চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি হয়। আব্দুর রশিদ জানান, তিনি আগেই পদত্যাগ করেছিলেন, কিন্তু নির্বাচনের কারণে তা গৃহীত হয়নি; বর্তমানে তা কার্যকর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪