| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন মন্ত্রিসভার প্রস্তুতির বিষয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১২:০৯:৪৩:অপরাহ্ন  |  ১৩৩৯০৭৭ বার পঠিত
নতুন মন্ত্রিসভার প্রস্তুতির বিষয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: নতুন মন্ত্রিসভার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সে বিষয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর দপ্তরে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

এদিনই নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নাসিমুল গনি নিয়োগ পান। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নাসিমুল গনির এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন মন্ত্রিসভার শপথসহ বিভিন্ন বিষয়ে প্রশ্রের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে, একজন মন্ত্রী মহোদয় আসেন তার জন্য গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার  বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়। তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এ সমস্ত কিছু দেখতে হয়।

এগুলোর জন্য প্রস্তুতি আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই, সরকার সব সময়ই প্রস্তুত থাকে, সরকার ফেল করে না।

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে শুরুতে তিনি বলেন, আলহামদুলিল্লাহ দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব ইনশাল্লাহ।আমার সাধ্যমতো, অতীতে যেভাবে কাজ করেছি সেই একইভাবে কাজ করব। আপনারা সবাই সহায়তা করবেন।

নতুন মন্ত্রিপরিষদের শপথের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো যোগদান সম্পন্ন করতে পারিনি। আপনারা জানেন যে সকালে দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন। বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য আমরা এ মুহূর্তে উঠে পড়ে লেগে আছি মন্ত্রী পরিষদ বিভাগ।

আজকে নতুন মন্ত্রিপরিষদের তালিকা পাওয়া যাবে কিনা জানতে চাইলে নাসিমুল গনি বলেন,  এটা নির্ভর করে যিনি ইনকামিং প্রধানমন্ত্রী হবেন তার ওপর, তার সিদ্ধান্তের ওপর। আমরা প্রস্তুতির জন্য আসছি। যখন নামগুলো আসবে তখন সবাই জানতে পারবেন।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কতজনের মন্ত্রিসভা হবে সেটা উনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রস্তুতি থাকে, স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া সেটাই হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪