| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রফিকুল ইসলাম খান বিরোধী দলীয় হুইপ মনোনীত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৫:২৩:১৫:অপরাহ্ন  |  ১৩৩৩৪৩৪ বার পঠিত
রফিকুল ইসলাম খান বিরোধী দলীয় হুইপ মনোনীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সংসদে বিরোধী দলের হুইপ মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিরোধী দলের সংসদীয় দলের সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি এক লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. আকবর আলী পান এক লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।

এবারের নির্বাচনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে জয় পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪