| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি অভিনন্দন জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ২১:০৮:৩১:অপরাহ্ন  |  ১৩৩৪০৪৪ বার পঠিত
বিসিবি অভিনন্দন জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে

স্পোর্টস ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাবেক জাতীয় ফুটবলার ও অধিনায়ক মো. আমিনুল হক-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে নতুন প্রতিমন্ত্রীর এই দায়িত্ব গ্রহণকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

বিসিবি এক বিবৃতিতে জানায়, মাঠে আমিনুল হকের নেতৃত্ব একসময় তরুণ ক্রীড়াবিদ ও সমর্থকদের অনুপ্রাণিত করেছিল। জাতীয় ফুটবল দলের সাবেক এই সফল অধিনায়কের হাতে ক্রীড়া প্রশাসনের শীর্ষ পদ আসার মাধ্যমে দেশের ক্রীড়া উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে বিশ্বাস করছে বোর্ড। বিসিবি আশা করছে, সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলার অভিজ্ঞতা মাঠের বাইরেও খেলাধুলার বিস্তারে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, আমিনুল হকের মতো একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তিনি জাতীয় ফুটবল দলকে অত্যন্ত গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাই অ্যাথলেটদের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং প্রত্যাশাগুলো তিনি খুব কাছ থেকে বোঝেন। আমি আত্মবিশ্বাসী যে তার দীর্ঘ খেলোয়াড়ি অভিজ্ঞতা সব ধরণের খেলাধুলার প্রসারে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, দেশের সব স্তরে খেলাধুলার মানোন্নয়ন এবং অ্যাথলেটদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে আমরা নতুন প্রতিমন্ত্রীর সঙ্গে এবং মন্ত্রণালয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। এটি দেশের ক্রীড়া ক্ষেত্রের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

বিসিবির এই অভিনন্দন নতুন প্রতিমন্ত্রীকে উৎসাহ ও সমর্থনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে। খেলোয়াড়, কোচ এবং ক্রীড়া প্রশাসকরা আশাবাদী, তাঁর নেতৃত্বে ক্রীড়া নীতি ও কার্যক্রমে নতুন গতি আসবে এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪